বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৪
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

পটুয়াখালীতে ৫ বোনকে কুপিয়ে জখম করা মামলায় ভাই গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৫ বোনকে কুপিয়ে জখম করার মামলায় মো. আউয়াল খান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। স্থানীয় পাতাবুনিয়া বাজার এলাকায় শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে ৪ ডিসেম্বর ৫ বোনকে কুপিয়ে জখম করার অভিযোগে আউয়াল খানের বিরুদ্ধে থানায় একটি মামলা এজাহার হয়।

গ্রেপ্তার আউয়াল খান ওই গ্রামের মৃত নুর মোহাম্মদ খানের ছেলে।

পটুয়াখালী র‌্যাব অফিস সূত্র জানায়, মামলার আসামি আউয়াল খান পালিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন এমন খবর আসে। এসময় র‌্যাবের অভিযানিক টিম সেখানের উদ্দেশে রওনা হলে গাড়ি দেখে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে ৫ বোনকে কুপিয়ে জখম করা মামলার আসামি। পরবর্তীতে র‌্যাব সদস্যরা তাকে গলাচিপা থানায় হস্তান্তর করে।’