বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৪
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বেতাগীতে সপ্তম শ্রেণির ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বরগুনা প্রতিনিধি  বরগুনার বেতাগীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছে লাশ টেবিলের উপর ছোট্ট একটি চিরকুট লেখা ছিল- ‘ ভালো থেকো তোমরা সবাই, গুড বাই’।

রোববার ভোর রাতে বেতাগী পৌরসভার ৮নং ওয়ার্ড সংলগ্ন দ্বিতীয় টাউন ব্রিজ এলাকার বাসিন্দা মোসা রুমা আক্তারের মেয়ে ইসরাত জাহান নেহা (১৪) নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তবে এখনো এর কোনো কারণ খুঁজে পায়নি মেয়েটির পরিবার ও থানা পুলিশ। তবে সহপাঠীদের বক্তব্যানুযায়ী প্রেম সংঘটিত ঘটনা হতে পারে বলে ধারণা অনেকের।

নেহা বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতেন।

স্থানীয়দের সঙ্গে কথা বললে জানা যায়, ওই বাসায় মা ও মেয়ে দুজনই থাকতো। রোববার সকালে মেয়েটির মা রুমা আক্তারের ডাক চিৎকার, কান্নায় প্রতিবেশীদের হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। পরে সবাই বাসার মধ্যে ঢুকতেই দেখে ফ্যানের সঙ্গে নেহার ঝুলন্ত লাশ।

বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।