বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৪
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোস্তাফিজুর রহমান (জাহাঙ্গীর)ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যে মৌলবাদীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ যুবলীগ ও ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখা।

রবিবার ৬ ডিসেম্বর দুপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের অংশগ্রহণে উপজেলা কাচারী মাঠ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয় ফুলবাড়ী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোনা মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতির পিতার ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদ ও নিন্দা জানান যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। পাশাপাশি দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, সহ সভাপতি মিজানুর রহমান বকসী ও নুরে আলম কবির লেবু। আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শফিউল আলম জেলাল,সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।