শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪২
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত মানে বাঙালির হৃদপিণ্ডে আঘাত,এটা ক্ষমার অযোগ্য

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য শব্দ।

বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত মানে বাঙালির হৃদপিণ্ডে আঘাত, বাংলাদেশের ওপর আঘাত। এ আঘাত কোনো অবস্থায় মেনে নেয়া যায় না। এটা ক্ষমার অযোগ্য অপরাধ।

সোমবার এক বিবৃতিতে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়ে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে আমির হোসেন আমু বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে, তারা এ দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্ব বিশ্বাস করে না। ওরা পাকিস্তানের প্রেতাত্মা। তারা বাংলাদেশের সংবিধানেও বিশ্বাসী নয়। এসব স্বাধীনতা বিরোধীদের সংবিধান অমান্য করার অপরাধে কঠিন শাস্তি হওয়া উচিত।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাংচুর করেছে শুধু তাদেরকেই নয়, যারা দেশকে অস্থিতিশীল করে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনায় বারবার আঘাত হানতে চায় সেসব ইন্ধনদাতা ও তাদের পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনতে হবে।

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীনতা বিরোধী অপশক্তিদের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে সতর্ক ও ১৪ দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।