শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৮
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

ইউনিফর্ম নেমে গেলে বুঝবেন জীবন কত কঠিন: ডিএমপি কমিশনার

ডেক্সরিপোর্ট  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় এরইমধ্যে অনেকের (পুলিশ সদস্য) চাকরি চলে গেছে। জীবন কতটা কঠিন যে শরীর থেকে ইউনিফর্মটা নেমে গেলে বোঝা যাবে। তাই মাদককে না বলুন, এর থেকে সবসময় দূরে থাকুন।

সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপিতে কর্মরত সদস্যদের অসুবিধা ও নানান বিষয়ে তাদের পরামর্শ শুনতে এবং গৃহীত কল্যাণসমূহ অবহিত করতে বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহা. শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, করোনায় ডিএমপির ৩ হাজারেরও বেশি সদস্য আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মারা গেছেন ২৪ জন। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে দেশের সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়া হয়েছে। ফোর্সের চিকিৎসা নিশ্চিত করতে আইজিপি স্যারের উদ্যোগে একটি বেসরকারি হাসপাতাল সম্পূর্ণ ভাড়া নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ডিএমপিতে কর্মরত সদস্যদের কল্যাণ দেখাই আমাদের কাজ। আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে তোমাদের পাশে আছি।

তিনি আরো বলেন, বিশেষ কল্যাণ সভায় করোনাকালীন ফোর্সের কল্যাণ নিশ্চিতকরণে যাবতীয় কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ সম্পর্কে ফোর্সদের অবহিত করা হয়। প্রেজেন্টেশনের মাধ্যমে করোনা পরিস্থিতিতে ফোর্সের ডাইনিং ও ব্যারাক ব্যবস্থা উন্নতিকরণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ওষুধ সরবরাহ, প্রয়োজনীয় সংখ্যক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ, ব্যারাকসহ পুলিশ লাইন্স ও পুলিশের বিভিন্ন অফিসে নিয়মিতভাবে জীবাণুনাশক ছিটানোসহ নানান গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়।

বিশেষ কল্যাণ সভায় ডিএপির সকল অতিরিক্ত কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, থানার ওসিসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।