মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

জাতিসংঘের ৩ সংস্থার সহসভাপতি হলেন বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা

ডেক্সরিপোর্ট  জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয়ের (ইউএনওপিএস) নির্বাহী বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ নির্বাচন হয়।

বুলগেরিয়ার স্থায়ী প্রতিনিধি এই বোর্ডসমূহের সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্য দুজন সহসভাপতি হলেন- নেদারল্যান্ড ও গাম্বিয়ার স্থায়ী প্রতিনিধি।

নবনির্বাচিত কার্যনিবাহী বোর্ডের প্রথম সভায় দেয়া বক্তব্যে রাবাব ফাতিমা জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই তিন সংস্থার কাজে বাংলাদেশের প্রতি আস্থা রাখা বোর্ড সদস্যদের ধন্যবাদ জানান।

তিনি বোর্ডসমূহের কাজ, বিশেষ করে কোভিড-১৯ মহামারীর প্রভাব কাটিয়ে উঠার প্রচেষ্টায় বাংলাদেশের পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেন।

চলতি বছর রাষ্ট্রদূত ফাতিমা ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করছেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা রাবাব ফাতিমা এর আগে নিউইয়র্ক, জেনিভা, কলকাতা ও বেইজিংয়ে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ সদর দফতরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।