মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ৯:৩০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

রাবিতে ডিপ্লোমাধারীদের বিভিসি নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালিত

রাবি প্রতিনিধি:বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমাধারী ও প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) দেয়া নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এ অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এসময় বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে রাবি ভেটেরিনারি ছাত্র সমিতির সহ-সভাপতি রোকনুজ্জামান বলেন, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, দুধে অ্যান্টিবায়োটিক-সীসা এবং মাংসে কোলেস্টেরল পাওয়া যাচ্ছে। এর অন্যতম কারণ, পশুর সামান্য জ্বরেও ডিপ্লোমাধারী চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে। শিশু থেকে শুরু করে সবাই এই অ্যান্টিবায়োটিকের শিকার হচ্ছে। এমন ভুল চিকিৎসা চলতে থাকলে দেশের মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। এসময়, অবিলম্বে ডিপ্লোমাধারী প্রাণি চিকিৎসকদের বিভিসি নিবন্ধন বাতিল করার দাবি জানান তিনি।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারহানা মিলি বলেন, আমরা পাঁচ বছরের পড়াশুনা শেষে ইর্ন্টানী করার পর বিভিসির নিবন্ধন পাই। সেখানে প্যারাভেটরা এসএসসি পাশ করে তিন বছরের কোর্স করেই আমাদের সমপর্যায়ে আসছে। বিষয়টি আমাদের সম্মানের সঙ্গে যুক্ত। ভেটেরিনারি কাউন্সিলের উর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে দৃষ্টিপাত করার দাবি জানাচ্ছি।