রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠি জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

ইমাম বিমান,ঝালকাঠি  কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার দুপুরে শহরের টাউন হলের দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মোহাম্মদ শাহআলমের সভাপতিত্বে র্ভাচুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি দেশবাসীকে অন্য কারো উস্কানী বা মদদে পা না দেয়ার আহবান জানিয়ে বলেন,

এ দেশে জিয়াউর রহমানের ভাস্কর্য আগে থেকেই ছিল, কিন্তু সেটা চোখে দেখেনি মৌলবাদিরা। আজ বিজয়ের মাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার মধ্য দিয়ে দেশ বিরোধী নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। জিয়া ছিলো স্বাধীনতার বিপক্ষের শক্তি আর শেখ মুজিব ছিলো স্বাধীনতার স্বপক্ষের শক্তি। এই সরকার দেশকে এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে মাথা উচু করে দ্বার করিয়েছে। তা সহ্য হচ্ছেনা বিএনপি ও জামায়াতের। তারা দেশের মধ্যে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে। তাই দেশবাসীর প্রতি অনুরোধ, আপনারা অন্য কারো উস্কানী ও মদদে পা দিয়েন না।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। প্রতিবাদ সভা শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।