বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২৪
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

তাহিরপুরে মাস্ক ব্যাবহার নিশ্চিতে এসিল্যান্ডের অভিযান

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিতে তাহিরপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রতিদিনই মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন ।

মোবাইল কোর্টের মাধ্যমে জড়িমানা সহ মাস্ক কিনতে বাধ্য করা প্রতিদিনের মত বৃহস্পতিবার বিকেলেও উপজেলার সদর বাজারে এ অভিযান চলে।জরিমানার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিনামূল্যেও মাস্ক বিতরণ করছেন তিনি।

জানাগেছে মাস্ক পরিধান নিশ্চিতে সহকারী কমিশনারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যাবহারের জন্য জনগণকে উৎসাহিত করার পাশাপাশি তাদেরকে মাস্ক কেনার পরামর্শ দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সৈয়দ আমজাদ হোসেন বলেন,করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই অভিযান চলমান থাকবে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার প্রচেষ্টাও চলমান রয়েছে।