বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩৬
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

জাতির পিতার সম্মান অম্লান রাখার প্রত্যয়ে ফুলবাড়ীতে কর্মকর্তাদের সমাবেশ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা  জাতির পিতার ভাস্কর্য অবমাননার প্রতিবাদে এবং তাঁর সম্মান অম্লান রাখার প্রত্যয়ে ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপজেলা পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করে।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য কে ক্ষতিগ্রস্ত করা এবং একটি মহলের উস্কানিমূলক বক্তব্যের পর সারাদেশে স্বাধীনতাবিরোধী চক্রের অপতৎপরতা তার তীব্র প্রতিবাদ জানানো হয় উপজেলা প্রশাসনের সকল স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সভায়।

নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। এতে আরও বক্তব্য রাখেন কৃষি অফিসার মাহবুবুর রশীদ, সমাজসেবা অফিসার আব্দুল মজিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামছুন্নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উপজেলা সহকারী প্রোগ্রামার আজমল আফসার, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা প্রমূখ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানীর সরকার এবং উপজেলা নির্বাহি অফিসার তৌহিদুর রহমান তাদের বক্তব্যে বলেন রাজনৈতিক মতভেদ থাকবে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শ থাকবে কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের সবার। বঙ্গবন্ধুকে নিয়ে মতভেদ এর মতপার্থক্যের কোনো সুযোগ নেই।