রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে শিশুদের হাম-রুবেলা টিকার কার্যক্রম উদ্বোধন

শামীম আহমেদ  সারা দেশের সাথে একযোগে বরিশালেও শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় নগরীর কাউনিয়া এলাকাস্থ মাতৃসদন কেন্দ্রে এই কর্মর্সূচির উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এ সময় মেয়র বলেন, কোভিট-১৯ মহামারীর সময়েও শিশুকে টিকা দিতে হবে। প্রত্যেক শিশুরা যাতে টিকা পায়,সেইজন্য আমাদের ইপিআই কর্মীরা মাঠে রয়েছেন। গেলবারে ৯৫ ভাগ শিশু এই কর্মসূচির আওতায় এলেও এবার সকল শিশুই এই টিকার আওতায় আসবে বলে জানান সিটি মেয়র।

৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের এই টিক দেওয়া হচ্ছে। নগরীর প্রতিটি ওয়ার্ডে ১টি কওে মোট ৩০টি ওয়ার্ডে এই কর্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে দূপুর ৩টা পর্যন্ত খোলা থাকবে। জানুয়ারীর ২৪ তারিখ পর্যন্ত এই কর্মসূচির আওতায় জেলায় মোট ৫ লাখ ৪২ হাজার ৬’শ শিশু টিকার আওতায় আসবে।