রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে কৃষি ও পল্লীঋণ সহজিকরণ প্রকল্প ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেক্সরিপোর্ট  বরিশালে কৃষি ও পল্লীঋণ সহজিকরণ প্রকল্প ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় নগরীর সার্কিট হাউজ হল রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

কর্মশালায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া। কৃষি ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কৃষি ঋণ বিভাগের যুগ্ন পরিচালক কাজী নজরুল ইসলাম, অনলাইন কৃষি ও পল্লীঋণ এর উদ্ভাবক এবং সিইও অগ্রণী রেমিটেন্স হাউজ, কানাডা জসিম উদ্দিন, আইসিটি মন্ত্রনালয়ের অনলাইন কৃষি ও পল্লীঋণ সহজীকরণ প্রকল্প এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক আনিছুল মোস্তফা।

প্রকল্প বাস্তবায়নকারী বরিশাল মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. আবু মাহমুদ। কর্মশালায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নীতিগত সিদ্ধান্ত অনুসারে আইসিটি মন্ত্রণালয়ের আওতাধীন এটুআই প্রোগ্রামের “অনলাইন কৃষি ও পল্লীঋণ সহজীকরণ” পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিক ধাপে বিকেবি, বরিশাল অঞ্চলে বাস্তবায়নের পর পর্যায়ক্রমে বিকেবি, বরিশাল বিভাগাধীন সংশ্লিষ্ট শাখায় এ কার্যক্রম পরিচালিত হবে। কৃষকগণ অনলাইনে কৃষি ব্যাংকের ওয়েবসাইট ব্যবহার করে নিজে নিজে অথবা নিকটস্থ ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) হতে প্রোফাইল তৈরি করে ঋণের আবেদন করতে পারবেন। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মো. তাওফিকুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল আলম (পিএইচডি) সহ ব্যাংকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি’র নেতৃবৃন্দরা।