ডেক্সরিপোর্ট সেবা ও উন্নয়নের উদ্দেশ্যে বরিশালের কর্ণকাঠীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার বাংলাদেশ ফাউন্ডেশন’র ইউনিট কমিটি গঠন করা হয়েছে।পর্যায়ক্রমে সারাদেশে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
শনিবার বরিশাল নগরীর কর্ণকাঠীতে ‘আমার বাংলাদেশ ফাউন্ডেশন’র ইউনিট সদস্য পরিচিতি ও শপথ অনুষ্ঠিত হয়। সেবা ও উন্নয়নের মূল্য উদ্দেশ্য নিয়ে গঠিত এ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোঃ ইমরান চৌধুরী উপস্থিত সদস্যদের শপথ পাঠ করান। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য লোকমান হোসেন, আসিফ বিন আলম, মোঃ মামুনুর রশীদ, মেহেদি হাসান শুভ, সাব্বির আহমেদ, গোলাম ফজলে রাব্বী, গিয়াস উদ্দিন খান, ঝুম্মন চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোঃ ইমরান চৌধুরী বলেন, সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী, শিক্ষক, কৃষক, দিনমজুরসহ বিভিন্ন পেশাজীবি মানুষের সমন্বয়ে স্বেচ্ছা সেবার মাধ্যমে আত্মনির্ভরশীল দেশ গঠনের উদ্দেশ্যে এ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ। তিনি বলেন পর্যায়ক্রমে সারাদেশে ওয়ার্ড ভিত্তিক ইউনিট গঠন করে সমাজের সকল স্তরে সেবা পৌছে দেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। সংগঠন সূত্রে জানা গেছে, এ সংগঠনের সদস্যরা আদর্শ সমাজ বিনির্মাণ ও সুনাগরিক গঠন, পরিবেশ উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমবৃক্ষ রোপন ও সৌন্দর্য বর্ধণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, খাদ্য এবং হত-দরিদ্র উন্নয়ন, চিকিৎসা ও স্বাস্থ্য সেবা উন্নয়ন, সামাজিক উন্নয়ন অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখবে।
প্রসঙ্গতঃ করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌছে দেয়া সহ নানান সহায়তা প্রদান করে মানুষের পাশে দাঁড়িয়েছে ‘আমার বাংলাদেশ ফাউন্ডেশন’।