নিজস্ব প্রতিবেদক বরিশাল নগরীর রুপাতলী এলাকায় গভীর রাতে রাতুল ডেইরী ফার্মের ৫ টি গরু চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার গভীর রাতে রুপাতলী এলাকার ঝালকাঠি বরিশাল সড়কের পাশে রাতুল ডেইরী ফার্মে এ ঘটনা ঘটে।এ ঘটনায় বরিশাল জোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
রাতুল ডেইরী ফার্মের মালিক মঞ্জুরুল আলম মৃধা জানান,সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুক্রবার রাত ৩ টার দিকে একটি মিনি ট্রাক থেকে ৬ জন চোর নেমে ডেইরীফার্মের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।এ সময় মিনি ট্রাকটি ঝালকাঠির দিকে চলে যায়। ১০/১২ মিনিট পরে মিনি ট্রাকটি আবার ডেইরী ফার্মের সামনে এসে থামায়। এ সময় অতিদ্রুত ৫ টি গরু ট্রাকে উঠিয়ে আবার ঝালকাঠির দিকে চলে যায়।
এদিকে খবর পেয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার এসি মোঃ রাসেল ও অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেন।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ দেখে চোর ও মিনি ট্রাক সনাক্তের চেষ্টা চলছে।