বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৪২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে কুপিয়ে হত্যায় দুইজনকে আমৃত্যু ও যাবজ্জীবন কারাদন্ড

ডেক্সরিপোর্ট  জমিজমা সংক্রান্ত বিরোধের জ্বের ধরে বরিশালের উজিরপুরে কুপিয়ে মোঃ খলিল সিকদারকে হত্যার ঘটনায় ১ জনকে আমৃত্যু কারাদন্ড এবং অপর একজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।

রোববার (১৩ ডিসেম্বর) বরিশালের ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলম এ রায় ঘোষনা করেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম জানান, দন্ডিতদের মধ্যে উজিরপুরের দক্ষিন কুড়ালিয়া এলাকার বাবুল শেখকে আমৃত্যু কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং মশাং এলাকার আঃ হান্নান খানকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, ২০০৯ সালের ৭ এপ্রিল রাত ৯ টার দিকে উজিরপুর উপজেলার মশাং এলাকার মন্ডল বাড়ির পাশে নিহত মোঃ খলিল সিকদারকে ডেকে নিয়ে যায় দন্ডিতরা। পরবর্তীতে তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে হত্যা করা হয়। যে ঘটনায় পরের দিন নিহত খলিলের স্ত্রী মোসাঃ ছাহেরা খাতুন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০১০ সালের ১৪ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ২৮ জনের সাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত দুইজনকে সাজা প্রদান করেন এবং অভিযোগ প্রমানিত না হওয়ায় বাকিদের খালাস প্রদান করেন।