বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৪২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী হাডুডু খেলা প্রতিযোগিতার উদ্বোধন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী বটতলা গ্রামে ১২ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা ২০২০ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

মধ্য রাবাইতারী বটতলা বাজার যুব সংগঠন কর্তৃক আয়োজিত আকর্ষনীয় রাত্রিকালীন হাডুডু প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ২৬ কুড়িগ্রাম- ২ আসনের সাংসদ আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ এর পুত্র আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গামোড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ। বিশেষ অতিথি ছিলেন ৩ নং ওয়াডের ইউপি সদস্য হাফিজুর রহমান ও ২ নং ওয়াডের মোঃ হযরত আলী, সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নান ব্যাপারীর পুত্র ব্যবসায়ী ও সমাজ সেবক আল মামুন সুজন, মধ্য নওদাবশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এনামুল হক বসুনিয়া প্রমূখ। খেলা দেখতে হাজারো মানুষের উপচেপড়া ভীর লক্ষ্য করা গেছে।

গ্রামীন ঐতিহ্যবাহী হাডুডু খেলা এ জনপদের মানুষের অতি প্রিয়। তাই এ খেলাটি আয়োজনের কথা শুনলেই দেখতে ছুটে আসেন সব বয়সী মানুষ। রাতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ভীরের কারণে অনেকেই খেলা দেখতে না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন। খেলায় গোবর্ধন দল আটিয়াবাড়ি দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে ।