বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৪
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শামীম আহমেদ  বরিশালে যথাযথ মর্যদায় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে নগরীর শহীদ মুক্তিযুদ্ধা স্মৃর্তি নামফলক স্তম্ভে পূস্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বরিশাল সিটি মেয়র,বিসিসি কাউন্সিলর, জেলা ও মহানগর আওয়ামী লীগ,মহানগর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ সর্বস্তরের অঙ্গ সংগঠন।

সকাল থেকে ঘন কুয়াসার আচ্ছন্ন ভেদ করে নগরীর জেলা প্রশাসন সড়কে অবস্থিত শহীদ মুক্তিযুদ্ধা নাম ফলক স্তম্ভে মুক্তিযুদ্ধকালীন সময়ে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের স্মরনে প্রতি গভীর শ্রদ্ধা জানান বরিশাল সিটি মেয়রের পক্ষে প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, এ্যাড, রফিকুল ইসলাম খোকন,আয়শা তৌহিদা লুনা,সহ বিভিন্ন কাউন্সিল ও বিসিসি কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

পরে বরিশাল জেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করে সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এর পরেই শ্রদ্ধা নিবেন করে বরিশাল আওয়ামী লীগের সভাপতি ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড, একেএম জাহাঙ্গীর হোসাইন,সহ-সভাপতি এ্যাড,আফজাল হোসেন,সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সাইদুর রহমান রিন্টু সহ মহানগরের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া শ্রদ্ধা জানান বরিশাল মহানগর বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করে ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার,যুগ্ম সম্পাদক আনয়ারুল হক তারিন, সৈয়দ আকবর হোসেন বীর মুক্তিযুদ্ধা নুরুল আলম ফরিদ সহ দলীয় বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা।

এছাড়া বিসিসি ত্রিশটি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ,শিক্ষক সমিতি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেশ্রদ্ধা নিবেদন করা হয়।