বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:০৮
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

চরফ্যাশনে যুবকের লাশ উদ্ধার

ডেক্সরিপোর্ট  ভোলা চরফ্যাশনে আনোয়ার হোসেন (৩৭) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে চরফ্যাশন থানাধীন চরমাদ্রাজ ইউনিয়নের চর নিউটন ৫ নং ওয়ার্ডস্থ নদীরপাড়ে পরিত্যাক্ত সাবেক জৈনপুরি হুজুরের ক্যাম্প থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, নিহত আনোয়ার হোসেন স্থানীয় শাহ আলম মাষ্টারের ছেলে। সে একটি মাছ ধরার নৌকার মাঝি ছিল।

জানা যায়, সকালে আনুমানিক ৯ টার দিকে কিছু শিশু কিশোররা খেলাধুলা করতে নদীর পাড়ে গেলে পরিত্যক্ত ঘরটিতে লাশ দেখে ভয় পেয়ে যান। এবং চিৎকার দিয়ে দৌড়ে দোকানের কাছে লোকজনকে জানান। পরে স্থানীয়রা ইউপি সদস্যকে খবর দেন। ইউপি মেম্বার মোঃ শাহিন তাৎক্ষণিক ঘটনাটি ইউপি চেয়ারম্যানসহ থানায় অবগত করেন। অবগত করিলে থানা থেকে পুলিশ পাঠিয়ে আনুমানিক বারোটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি জানান, আমি তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ দিয়ে লাশটি উদ্ধার করি। প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো ক্ষত পাওয়া যায়নি। তবে এ বিষয়ে নিহতের পরিবার অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।