বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:২৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ঝালকাঠিতে নানা আয়োজনে জেলা পুলিশের বিজয় দিবস উদযাপন

ইমাম হোসেন,ঝালকাঠি  নানা আয়োজনের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ২০২০ ৪৯তম বিজয় দিবস উদযাপন করেছে ঝালকাঠি জেলা পুলিশ। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে সালাম ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

গভীর শ্রদ্ধা নিবেদন শেষে সকালে মহান বিজয় দিবস/২০২০ উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশ কর্তৃক পুলিশ লাইনে প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক জহোর আলী ও পুলিশ সুপার জাতীয় পতাকা উত্তলন করে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করেন। জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত প্যারেডে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সস্বস্র সালাম গ্রহন করেন।

পরে জেলা পুলিশের পক্ষ থেকে “মহান মুক্তিযুদ্ধে বীরত্তপূর্ণ ভূমিকা এবং অপরিসীম অবদান রাখায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তার বক্তব্যে বলেন, ১৬ ই ডিসেম্বর উপলক্ষ্যে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, একইসাথে গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করছি। ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে৷ এ সময় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অক্লান্ত ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভূমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তব্য শেষে অনুষ্ঠানে “মহান মুক্তিযুদ্ধে বীরত্তপূর্ণ ভূমিকা এবং অপরিসীম অবদান রাখায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও শহীদ পরিবারের সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা দেয়ার মাধ্যমে শহীদদেরকে স্মরন করা হয়।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ” পুলিশ সুপার কাপ ভলিবল টুর্ণামেন্ট-২০২০ ” অনুষ্ঠিত হয়। বিকেলে জেলা পুলিশ কতৃক আয়োজিত ভলিবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন ফাতিহা ইয়াসমিন, পুলিশ সুপার। উক্ত খেলা শেষে বিজয়ী এবং বিজীতদের মাঝে পুলিশ সুপার পুরুস্কার বিতরণ করেন।

এসময় মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), কাজী মোঃ ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর) এবং প্রশান্ত কুমার সেন, অতিরিক্ত পুলিশ সুপার,(সদর সার্কেল), সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।