শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বকশীগঞ্জে ওসি-মেয়রের রাতভর অভিযানে চোরাই সিন্ধুক উদ্ধার, আটক-৮

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের রাতভর অভিযানে চুরি হওয়া সিন্ধুক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৮ চোরকে।

বুধবার সকালে পৌর এলাকার দড়িপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে সিন্ধুকটি উদ্ধার করা হয়। পরে থানায় নিয়ে সিন্ধুকটি খুলে ৫ লাখ ৭২ হজার নগদ টাকা , জমির বিভিন্ন দলিলপত্র বের করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ তারিখ দিবাগত রাতে বকশীগঞ্জ পৌর শহরের ময়েজ উদ্দিনের ছেলে কফিল উদ্দিনের ঘর থেকে প্রায় ৮ মন ওজনের একটি লোহার সিন্ধুক চুরি হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশ লোহার সিন্ধুকটি উদ্ধারের জন্য সবার্ত¥ক প্রচেষ্টা চালাতে থাকেন। এ ঘটনায় চোর সন্দেহে বিভিন্ন স্থান থেকে ৮ চোরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন দড়িপাড়া গ্রামের নুরুল মিয়ার ছেলে লিটন মিয়া, ফকির মিয়ার চেলে সুজন মিয়া, ফকির আলীর ছেলে হেবুল মিয়া, ধুন মিয়ার ছেলে সাহিদিন,মমতাজ মিয়ার ছেলে রুবেল মিয়া, আবুলের ছেলে রমজান আলী, শুকুর আলীর ছেলে বিল্লাল হোসেন ও হাবিুর রহমানের ছেলে রুবেল মিয়া।

ওই চোরদের দেওয়া তথ্যমতে বকশীগঞ্জ থানা পুলিশ সর্বশক্তি দিয়ে মাঠে নামেন । এদিকে পুলিশকে সহযোগিতা করতে বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর নিজেও সিন্ধুকটি উদ্ধারের চেষ্টা চালায়।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট ও মেয়র নজরুল ইসলাম সওদাগর মঙ্গলবার রাতে দড়িপাড়া এলাকা সহ বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান শুরু করেন। নির্ঘুম রাত কাটিয়ে বুধবার সকালে দড়িপাড়া গ্রামের সুরুজ্জামানের পরিত্যক্ত বাড়িতে সেই সিন্ধুকের খোঁজ মেলে। সিন্ধুকটি উদ্ধারের পর সকাল ১০ টার দিকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা ও সিন্ধুকের মালিক কফিল উদ্দিনের উপস্থিতিতে সিন্ধুকটি খোলা হয়।

এ সময় সিন্ধুকের ভেতর থেকে নগদ ৫ লাখ ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়। সাথে পাওয়া যায় জমির বিভিন্ন দলিলপত্র।
বকশীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট জানান, সিন্ধুকটি উদ্ধারের পর জমির দলিল গুলো মালিককে ফেরত দেওয়া হয়েছে এবং নগদ টাকা গুলো জব্দ করা হয়েছে। নগদ টাকা গুলো আদালতের মাধ্যমে ফেরত দেয়া হবে।