বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:২৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

কিশোরগঞ্জে ট্রাকচাপায় ৩ অটোরিকশাযাত্রী নিহত

ডেক্সরিপোর্ট  কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত দুজন।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার কলিকাপ্রসাদ নয়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ভৈরর থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথে কলিকাপ্রসাদ নয়াহাটি এলাকায় নিকলী থেকে ভৈরবগামী অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি।

এতে ঘটনাস্থলেই এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়। আহত হন কমপক্ষে চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্যরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ভৈরব থানার ওসি মামুনুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।