বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক  বরিশাল টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট এসোসিয়েশনের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ ডিসেম্বর বুধবার বিকেলে নগরীর অশি^নী কুমার হলের একটি কক্ষে এক সভায় এই কমিটির ঘোষনা করা হয়।

বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন মিডিয়ায় নিয়োগপ্রাপ্ত বরিশালে কর্মরত ক্যামেরাজার্নালিস্টদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়। সিনিয়র ক্যামেরাপার্সন গোবিন্দ সাহার সভাপতিত্বে সভায় অন্যান্য ক্যামেরাপার্সনরা বক্তব্য রাখেন।

সভায় সর্বসন্মতিক্রমে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন (এনটিভি) বরিশালের ক্যামেরাজার্নালিস্ট গোবিন্দ সাহাকে আহবায়ক, দীপ্ত টিভির ক্যামেরাজার্নালিস্ট মো. আবুল বাসার, চ্যানেল ২৪ ক্যামেরাজার্নালিস্ট রুহুল আমিন ও নিউজ ২৪ ক্যামেরাজার্নালিস্ট মো. শাহিন হাওলাদার সুমনকে যুগ্ন আহবায়ক এবং যমুনা টিভি ক্যামেরাজার্নালিস্ট মো. আনিচুর রহমান, এসএটিভি ক্যামেরাজার্নালিস্ট নারায়ন সাহা ও চ্যানেল আই ক্যামেরাজার্নালিস্ট আরিফুর রহমানকে সদস্য করে বরিশাল টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়।

এ ছাড়াও সংগঠনে বাকি সদস্যরা হলো, সময় টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট কাজী মাহমুদুন নবী, দেওয়ান আমিন, ইনডিপেনডেন্ট টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট দেওয়ান মোহন, বাংলা ভিশন টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট মো. কামাল হাওলাদার, ডিবিসি নিউজ টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট সুজয় দাস।