বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

তজুমদ্দিনে মোবাইল কোর্টে জাটকা ইলিশ আটক

তজুমদ্দিন প্রতিনিধি  ১ নভেম্বর থেকে ৩০ জুন দীর্ঘ ৮ মাস জাটকা রক্ষা কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে ভোলার তজুমদ্দিনে উপজেলা সদরে মাছ বাজারে মৎস্য প্রশাসন অভিযান চালিয়ে জাটকা ইলিশ আটক করে। পরে আটক মাছ উপজেলা চত্ত্বরে এনে গরীব মানুষের মাঝে বিতরণ করেন।

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরে জাটকা রক্ষার অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন। এসময় ৫০ কেজি জাটকা ইলিশ আটক করে। পরে আটককৃত মাছ উপজেলা চত্ত্বরে এনে এতিমখানা, লিল্লাহ বোডিং ও গরীব মানুষের মাঝে বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, তজুমদ্দিন থানার এসআই অলিউর রহমান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন সুমন প্রমুখ।