রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তজুমদ্দিনে লঞ্চের ধাক্কায় নিহত জেলের পরিবারকে প্রশাসনের সহায়তা

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে ফারহান-৪ লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিহত জেলের পরিবাররের পাশে দাঁড়ায়নি লঞ্চ কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরা ওই জেলের পরিবারকে খুঁজে করেছেন আর্থিক সহযোগীতা।

গতকাল নিহত আল আমীনের পিতা লোকমান মোল্লাকে হাতে তুলে দেন নগদ ১০ হাজার টাকা। এছাড়া ওই পরিবারকে সরকারী সহযোগীতা করার আশ্বাস দেন।

নিহতের পিতা লোকমান মোল্লা জানান, আমার উপার্জনক্ষম সন্তান দূর্ঘটনায় মারা যাওয়ায় আমি অসহায় হয়ে পড়েছি। এ সময় তজুমদ্দিন উপজেলা প্রশাসন আমার পরিবারের পাশে থেকে সহযোগীতা করায় আমি ভরসা পেয়েছি।