বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

মানিকছড়িতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অষ্টম শ্রেণির ছাত্র আটক

ডেক্সরিপোর্ট  খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গোরখানায় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী (৮) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির এক ছাত্র (১৫) ওই ছাত্রীকে ধর্ষণ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্রের দ্বারা ধর্ষণের শিকার হন দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী। ধর্ষণ করে ওই ছাত্র দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় শিশু কন্যার আত্ম-চিৎকারে লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দিলে পুলিশ অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার ঐ ছাত্রীকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমে তাকে প্রাথমিক চেক-আপ করা হয়। পরে ধর্ষণের আলামত দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়।

ঘটনার পর বৃহস্পতিবার রাতেই শিশু কন্যার পিতা বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেছেন।