বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

ডেক্সরিপোর্ট  টেকনাফে বিজিবি জওয়ানেরা সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে। ইয়াবাগুলো নৌকায় করে মিয়ানমার হতে আনা হচ্ছিল। এসময় নৌকাটি জব্দ করা গেলেও পালিয়ে যান ইয়াবা পরিবহন করা দুই ব্যক্তি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, শনিবার রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে ইয়াবার চালান পাচার হওয়া খবর পেয়ে বিশেষ টহল দল নাফনদী ও স্থলে সর্তক অবস্থানে থাকে। কিছুক্ষণ পর নাফ নদীর লাল দ্বীপ পয়েন্ট হতে দুইজন ব্যক্তি একটি কাঠের নৌকা নিয়ে বাংলাদেশের জাদিমোরা বরাবর আসতে দেখে তাদের ধাওয়া করা হয়। তখন দুর্বৃত্তরা নৌকাটি ফেলে নদীতে লাফ দিয়ে সাঁতার কেটে ওপারে চলে যায়। পরে নৌকায় নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তায় ভরা ইয়াবা উদ্ধার করা হয়। ওই ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

জব্দ করা ইয়াবা পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।