বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে ২ কেজি গাঁজাসহ ৪ মাদকবিক্রেতা গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ চার মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহির নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শহরের বিসিক এলাকা থেকে মেহেদি হাসান ওরফে ন্যাড়া, রাব্বি খান এবং মিলন হাওলাদারকে প্রথমের গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে শহরের নৌবন্দর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক বিক্রেতা মনির হোসেনকে গ্রেপ্তার করে। ডিবি পুলিশ এই মামলায় মনিরের বোন রসুলপুরের মাদক আরেক মাদক ব্যবসায়ী কমলাকে আসামি করেছে।

ডিবি পুলিশ সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে তাদের কর্মকর্তা মহিউদ্দিন মাহির নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শহরের বিসিক এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মেহেদি হাসান ওরফে ন্যাড়া, রাব্বি খান এবং মিলন হাওলাদারকে গ্রেপ্তার করতে সক্ষম হন এবং তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করেন। মাদক কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এমন জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে শহরের নৌবন্দর এলাকায় অভিযান চালিয়ে ওই রাতেই মনিরকে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন মাহি জানান, মনির তার বোন কমলার মাদক বিক্রি করে থাকে। মেহেদি হাসান ওরফে ন্যাড়া, রাব্বি খান এবং মিলন হাওলাদারের কাছে একই ভাবে মাদক বিক্রি করে। এই বিষয়টি নিশ্চিত হয়ে মনিরকে গ্রেপ্তার করা হলেও তার বোন পালিয়ে গেছে।

এই ঘটনায় কমলাসহ গ্রেপ্তার চারজনকে অভিযুক্ত করে একটি মামলা করা হয়েছে।