বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে আবাসিক হোটেল থেকে ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার রাতে বাসস্ট্যান্ড এলাকার ঝিকুন নামের ওই হোটেলটিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন একটি হানা দিয়ে মো. কামরুল ইসলাম মনির (৩৮) নামের মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। সেই সাথে তার দুই সহযোগী ইকরামুল কবির আরমান এবং মো. জাহিদ তালুকাদরকেও (২২) গ্রেপ্তারে সফলতা আসে। ডিবি পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটি অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেন। এবং তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেন।

এই অভিযানে এসআই মো. নজরুল ইসলাম, এএসআই মোয়াজ্জেম হোসেনও অংশ নেন।

গ্রেপ্তার কামরুল ইসলাম মনির বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মৃত রুস্তুম আলীর ছেলে, ইকরামুল কবির আরমান একই গ্রামের মোঃ হুমায়ুন কবির দুলাল ছেলে এবং জাহিদ তালুকাদরও এই গ্রামের জাকির তালুকদারের ছেলে।