বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ নাসির বিড়ি সহ মদের চালান জব্দ

তাহিরপুর( সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে দিয়ে চোরাই পথে আনা ভারতীয় মদের চালান সহ বিপুল পরিমাণ নাসির উদ্দিন বিড়ি জব্দ করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে,সীমান্তের চাঁনপুর বিওপির একটি নিয়মিত টহল দল,রবিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা থেকে ২ হাজার,২শত,৪০ প্যাকেট নাসির বিড়ি আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯৫ হাজার,দুই শত টাকা।’

একইদিনে,লাউরগড় বিওপির টহল দল বাদাঘাট ইউনিয়নের দশঘর এলাকা হতে ১ হাজার,১শত ২০ প্যাকেট নাসির বিড়ি জব্দ করেছে (বিজিবি) জোয়ানেরা।আটককৃত বিড়ির সিজার মূল্য ৪৭ হাজার,৬শত টাকা।’

অপরদিকে,চারাগাঁও বিওপির টহল দল উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট থেকে ২৩ পিছ ভারতীয় মদের বোতল আটক করেছে।যার আনুমানিক মূল্য ৩৪ হাজার,৫শত টাকা।’

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় নাসির বিড়ি ও মদের চালান জব্দ করার পর।আটককৃত মাদকদ্রব্য সুনামগঞ্জ নিয়ন্ত্রন কার্যালয়ে জমা রাখার কার্যক্রম চলমান রয়েছে।