বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে নাইট ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনু্ষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম মনছুর তালুকদারের স্মৃতি স্মরণে FPL নাইট T10 ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়েছে।

রবিবার ২০ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় পশ্চিম ফুলমতি যুব সমাজের আয়োজনে অনু্ষ্ঠিত ফাইনাল খেলায় আশাদুল তালুকদারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টটির উদ্বোধক ও উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন।

বিশেষ অতিথি ছিলেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(তদন্ত) সারওয়ার পারভেজ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজির হোসেন, নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিকুর রহমান নয়ন, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মানিক মিয়া বাবু।

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক রবিউল আলম বেলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবেল বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান প্রমুখ।

রাতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে সকল বয়সের বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শকের ব্যাপক উৎসাহ উদ্দিপনায় টান টান উত্তেজনা ও জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে অনু্ষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনালের প্রতিটি খেলা।পরে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার প্রদান করে টুর্নামেন্টটির সফল আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।