বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

পলাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অরবিন্দ রায়,নরসিংদী  নরসিংদীর পলাশে শীতলক্ষা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ।

সোমবার সকালে শীতলক্ষা নদীর ঘোড়াশাল সররকার খানার জেডি এলাকা থেকে এই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে সারকারখানার জেডি এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পলাশ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শীতলক্ষা নদীর সারকারখানা জেডি এলাকায় লাশটি ভাসতে দেখে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করা করে। উদ্ধারকৃত যুবকের গায়ে ফুটবল খেলার জার্সি ও পড়নে ট্রাউজার ছিল।

পলাশ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।