বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

তাহিরপুরে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিনটি ইউনিয়ন বাদাঘাট,উত্তর বড়দল,দক্ষিন বড়দল এর কৃষকলীগের নেতাকর্মীদের অংশ গ্রহনের মাধ্যমে বাংলাদেশ কৃষকলীগের তাহিরপুর উপজেলা শাখায় ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে বাদাঘাট বাজারস্থ মেইন রোডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কৃষকলীগের আহ্বায়ক সামছুল ইসলামের সভাপতিত্বে,বড়দল (উঃ) ইউনিয়নের আহ্বায়ক দিলোয়ার হোসেন দুলাল ও দক্ষিণ বড়দল ইউনিয়নের আহ্বায়ক রহমত আলীর যৌথ সঞ্চালনায়,এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও (সুনামগঞ্জ-সিলেট) সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডঃ শামীমা শাহারিয়ার।

বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন,সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডঃ মোঃ হাবিবুর রহমান (মোল্লা),আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন লিমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার,আহবায়ক আলহাজ্ব আব্দুল কাদির শান্তি মিয়া,যুগ্ম আহবায়ক জোনায়েদ আহমেদ,শাহ আলম শেরূল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কৃষকলীগের আহবায়ক আলহাজ্ব জিল্লুর রহমান,যুগ্ম আহবায়ক জুলহাস মল্লিক,বাবলু তালুকদার,রাসেল আহমেদ,ওয়াহিদ চৌধুরী খসরু,সামছুল আলম আখঞ্জি প্রমুখ।