বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বাংলাদেশ জলসীমা থেকে ১৬ ভারতীয় জেলে আটক

ডেক্সরিপোর্ট  সমুদ্রসীমা লঙ্ঘন করে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে একটি ফিসিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার ভোররাতে সমুদ্রসীমার ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিকালে জাল-ট্রলারসহ আটক ভারতীয় জেলেদের মোংলা থানা পুলিশে সোপর্দ করে কোস্টগার্ড।

পুলিশ জানায়, সুন্দরবনের দুবলার চরের অদূরে বঙ্গোপসাগরের জলসীমার ফেয়ারওয়ে বয়া এলাকায় অনুপ্রবেশ ও মাছ ধরার সময় বুধবার ভোররাতে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ফিসিং ট্রলার এফবি মা মঙ্গলীসহ ১৬ জেলেকে আটক করে। পরে ট্রলারসহ তাদের মোংলা থানা পুলিশে সোপর্দ এবং মৎস্য অধিদফতরের উপস্থিতিতে জব্দকৃত বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হয়।

আটক ভারতীয় জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, ২ ডিসেম্বর সমুদ্রসীমা লংঘন ও মাছ শিকারের অভিযোগে এফবি শিবানী নামের একটি ফিসিং ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করেছিল কোস্টগার্ড।