বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান সহ যুবক আটক

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান সহ এক যুবককে আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত যুবকের নাম কাউসার মিয়া (২৯),সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মাহারাম গ্রামের মৃত ফজর আলীর ছেলে।’

বিজিবি সুত্রে জানাগেছে,বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫ টা ৩০ মিনিটের সময় লাউরগড় বিওপির (হাবিলদার) মোহাম্মদ হোসেনের নেতৃত্বে,সীমান্তের নিয়মিত একটি টহল দল গোপন সংবাদের মাধ্যমে,বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী তীর থেকে ১০ বোতল ভারতীয় মদ সহ ওই যুবককে আটক করা হয়।’

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাহিরপুর থানায় সোর্পদ করার কার্যক্রম চলমান রয়েছে।