রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৪৩
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা!

হাতীবান্ধায় শীতের আমেজে ভাপা পিঠা বিক্রির ধুম

হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি  ছয় ঋতুর দেশ বাংলাদেশ। এদের মধ্যে শীত হচ্ছে অতি পরিচিত একটি ঋতু। অন্যন্য ঋতুর মতো শীতও তার নিজ বৈশিষ্ট্য নিয়ে আগমন ঘটায়। শীত মানে মানুষের মনে কনকনে ঠান্ডার অনূভুতি। এই শীতকালেই দেখা মিলে হরেক রকমের পিঠা।
ভাপা হচ্ছে এদের মধ্যে জনপ্রিয় একটি পিঠা। শীত মৌসুমে শহর ও গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় দেখা যায় ভাপা পিঠার ছোট ছোট দোকান।

উত্তর অঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। ইতিমধ্যেই শীতের তীব্র প্রকোপ পড়েছে জেলাটিতে। এই শীতকে কেন্দ্র করে ধুম পড়েছে লালমনিরহাটের হাতীবান্ধায় ভাপা পিঠা বিক্রির। উপজেলার প্রায় সকল অলি-গলিতে জমে বসেছে ভাপা পিঠার দোকান।
প্রতিদিন সকাল ও সন্ধায় পাওয়া যাচ্ছে এই সুস্বাদু ভাপা পিঠা।প্রতিটি পিঠা বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ টাকায়। পিঠা প্রেমিদের উপচে পড়া ভির দেখা যাচ্ছে দোকান গুলোতে।

পিঠা বিক্রেতা আসাদুজ্জামান বলেন শীতের শুরু থেকে দোকানে কাজের অনেক চাপ। ভাপা পিঠা তৈরি করতে লাগে গুড,নারিকেল,বাদাম ও সিদ্ধ চাউল। বর্তমানে প্রতিদিন ৭ কেজি চালের পিঠা বিক্রি করি।প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলে পিঠা বানানো ও বিক্রি। দৈনিক ১ থেকে দের হাজার টাকা বিক্রি হয়।