বৃহস্পতিবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১:৩৩
শিরোনাম :
রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

বরিশাল নগরীতে ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

কোতয়ালি মডেল থানাধীন ওই এলাকায় বৃহস্পতিবার ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহির নেতৃত্বে একটি টিম হানা দিয়ে তাদের গ্রেপ্তারে সফলতায় পায়। এসময় কুমিল্লার কোতয়ালি থানাধীন এলাকার মোহাম্মদ অপু মিয়া ও তার স্ত্রী মোসাম্মৎ বর্ষা আক্তারের কাছ থেকে ব্যাগভর্তি গাঁজা উদ্ধার করে।

গোয়েন্দা পুলিশ জানায়, ডিবি পুলিশের চৌকশ কর্মকর্তা মহিউদ্দিন মাহি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চরকাউয়া খেয়াঘাট এলাকায় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এবং তাদের কাছে বিপুল পরিমাণ মাদক আছে। এই খবরের ভিত্তিতে এসআই মহিউদ্দিন মাহি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে হানা দিয়ে মোসাম্মৎ বর্ষা আক্তার ও তার স্বামী অপু মিয়াকে একটি ট্রলি ব্যাগসহ আটক করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসআই মহিউদ্দিন মাহি জানান, মোহাম্মদ অপু মিয়া ও তার স্ত্রী মোসাম্মৎ বর্ষা আক্তার কুমিল্লা জেলার বাসিন্দা হলেও তারা বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে এর পূর্বেও একাধিকবার বরিশালে মাদকের চালান নিয়ে আসে এবং বিভিন্ন ব্যক্তির কাছে পৌছে দেয়।