বৃহস্পতিবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৪৬
শিরোনাম :
রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়ায় উপজেলা আ’লীগের আনন্দ মিছিল

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রাম জেলার পিছিয়ে পড়া জনগনকে এগিয়ে নেয়ার জন্য কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে মন্ত্রীসভায় খসড়া প্রস্তাব অনুমোদন হওয়ায় বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে ফুলবাড়ীতে আনন্দ র‍্যালি ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় একটি র‍্যালি ফুলবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনকোনা মোড়ে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ৮০- ৯০ দশকের সফল ছাত্রনেতা ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহম্মদ আলী পোদ্দার রতন।
এসময় তিনি কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন হওয়ায় ফুলবাড়ী উপজেলা বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।তিনি বলেন,বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই আমরা বাংলাদেশ পেয়েছি।বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আজকে বাংলাদেশ সাড়া বিশ্বে উন্নয়নের রোল মডেল। তাঁর সুদৃঢ় নেতৃত্বে নিজেস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মিত হচ্ছে। আমরা ফুলবাড়ীতে শেখ হাসিনা ধরলা সেতু পেয়েছি। কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে, সাড়াদেশ ব্যাপি উন্নয়ন যজ্ঞ চলছে। তাঁর উন্নয়নের জাদুর কাঠির পরশে বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া বর্তমানে আলোকিত জনপদ। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তিনি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। সমাবেশে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফসহ উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।