বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:১৫
শিরোনাম :
রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা পুলিশের ফুলবাড়ীতে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতের তীব্রতায় জুবুথুবু ১০০ জন গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের সদ্যবিদায়ী মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর রাত সাড়ে নয়টায় কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার এর নিজ উদ্যোগে ফুলবাড়ী থানা চত্বরে কম্বল বিতরণ উপলক্ষ্যে থানা জামে মসজিদের ঈমাম হাফেজ মোঃ আবুল হোসেনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের পরে গরীব অসহায়দের মাঝে নিজ হাতেই কম্বল বিতরণ করেন মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদাই কঠোর অবস্থানে আছে। আপনারাও মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন মাদক চোরাকারবারিদের তথ্য দিন। পাশাপাশি সকল প্রকার অপরাধীকে আইনের আওতায় আনার ক্ষেত্রে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

কম্বল বিতরন কালে উপস্থিত ছিলেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়,তদন্ত অফিসার সারোয়ার পারভেজ, সিনিয়র এসআই হাবিবুর রহমান হাবিব সহ ফুলবাড়ী থানা পুলিশের সকল সদস্যবৃন্দ।