শনিবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:০৫
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

বরিশালে গভীর রাতে কম্বল নিয়ে হাজির ডিআইজি

শামীম আহমেদ  কনকনে শীত আর হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছেন বরিশালের হতদরিদ্র মানুষগুলো। আর এইসব অসহায় মানুষগুলোর মাঝে গভীর রাতে কম্বল বিতরণ করলেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নদীবন্দর (লঞ্চঘাট) এবং নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডসহ বিভিন্ন সড়কের পাশে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। কনকনে শীতের রাতে একটা কম্বল পেয়ে খুশি যেনো আর ধরে না এসব মানুষদের। কম্বল বিতরণকালে ডিআইজি তাদের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন।

কম্বল পেয়ে ৭০ বছরের এক বৃদ্ধ বলেন, শীত পড়ছে খুব, গরীব মানুষ গরম কাপড় কিনতে পারিনি এবার। আজ পুলিশের এক অফিসার এসে আমাকে একটা কম্বল দিলো। আল্লাহ উনার ভাল করবে। এখন আমার আর ঠা-া লাগছে না।

ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেন, দিন দিন শীতের প্রকাপ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নদী কূলবর্তী এলাকায় শীতের প্রকোপ আরো ভয়াবহ। দরিদ্র ও অসহায় শীতার্তদের কষ্টের কথা ভেবে গভীর রাতে কম্বল দিতে এসেছি।কম্বল বিতরণের সময় বরিশাল রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।