মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

করোনার টিকা নিলেন সৌদি যুবরাজ

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন সৌদি আরবের কার্যত নেতা মোহাম্মদ বিন সালমান। বার্তা সংস্থা এএফপি ও আরব নিউজের খবরে এমন তথ্য মিলেছে।

মহামারী প্রতিরোধে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে অংশ নিয়েছেন এমবিএসখ্যাত এই যুবরাজ।

নাগরিক ও বাসিন্দাদের টিকা সরবরাহ ও তা অব্যাহত পর্যবেক্ষণ করায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী তাওফিক আল-রাবিয়া তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রাবিয়া বলেন, মহামারী শুরু হওয়ার পরে সৌদি আরবে যে সফলতা আজ আমরা দেখছি, তা রূপকল্প-২০৩০ এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নীতির কারণে এসেছে। সেটি হচ্ছে, চিকিৎসার চেয়ে রোগপ্রতিরোধই উত্তম।

সতর্কতামূলক পদক্ষেপ বাড়ানোর কারণে এমনটা সম্ভব হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্যসুরক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী বলেন, নাগরিক ও বাসিন্দাদের স্বল্প-সময়ের মধ্যে আন্তর্জাতিকভাবে অনুমোদিত নিরাপদ টিকা দিতে সরকার কাজ করছে। যা সৌদিকে করোনা মোকাবেলায় সবচেয়ে সফল দেশগুলোর একটিতে পরিণত করেছে।

গত মঙ্গলবার শুরু হওয়ার পর এখন পর্যন্ত পাঁচ লাখ লোককে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে।