মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

প্রবেশ নিষেধাজ্ঞা বাড়াল সৌদি আরব

অনলাইন ডেস্ক  নতুন ধরনের করোনা ভাইরাস রুখতে প্রবেশ নিষেধাজ্ঞার সময়সীমা আরো বাড়াল সৌদি আরব। দেশটি সোমবার জানিয়েছে, আকাশ, স্থল ও সমুদ্রপথের মাধ্যমে সৌদিতে প্রবেশ নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এক বিবৃতিতে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে করোনার নতুন ধরন রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিধান্ত।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ব্যতিক্রমী ঘটনা এই নিষেধাজ্ঞার বাইরে পড়বে এবং সৌদির নাগরিক নন এমন ব্যক্তি দেশ ত্যাগ করতে পারবেন। মন্ত্রণালয় এখনকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, প্রয়োজনে নিষেধাজ্ঞা আরো বাড়তে পারে।

এর আগে দেশটি গত ২০ ডিসেম্বর আকাশ, সড়ক ও নৌপথের মাধ্যমে অন্যান্য রাষ্ট্র থেকে মানুষের প্রবেশ বন্ধ রাখার ঘোষণা দেয়। আরব নিউজ