মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিমুলবাড়ী স্পন্দন স্পোটিং ক্লাবের আয়োজনে ক্লাবটির প্রতিষ্ঠাতা হারুন-অর-রশিদ বুলেটের পৃষ্ঠপোষকতায় বীর মুক্তিযোদ্ধা শহীদ মোজাম্মেল হক খন্দকার স্মৃতি স্মরণে এফ পি এল টি টেন নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৯ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ার পাড় মাঠে টুর্নামেন্টের তৃতীয় আসরের ফাইনাল খেলায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বাবলু খন্দকার বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিমুলবাড়ী ইউনিয়ন আঃলীগের সভাপতি ও ইউনিয়নটির চার বারের নির্বাচিত সফল চেয়ারম্যান এজাহার আলী মিয়া। আমন্ত্রিত অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া,ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন, নাওডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসেন আলী, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা আঃলীগের সহ-সভাপতি নজির হোসেন, শিমুলবাড়ী ইউনিয়ন আঃ লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মজু।
রাতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে আকর্ষনীয় বিভিন্ন খেলায় ক্রীড়া প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হয়।এরপরেই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়। চরম উত্তেজনাপূর্ণ ফাইনালে ইনিংসের শেষ বলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। ফুলবাড়ী আজাদ স্পোটিং ক্লাব বালার হাট রুহানী স্পোটিং ক্লাবকে মাত্র ৩ রানে পরাজিত করে ৩য় আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।