বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী,(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।

শুক্রবার ১ জানুয়ারি সন্ধ্যায় নাওডাঙ্গা ইউনিয়ন শাখা জাতীয় পার্টির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হন মাননীয় সাংসদ আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নাওডাঙ্গা জাতীয় পার্টির কার্যালয় হতে সকল নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়ে বালার হাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানেই দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপস্থিত নেতাকর্মীরা। এরপরেই অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা।আলোচনা সভা শেষে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজনে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা শাখা জাতীয় পার্টির সাবেক সভাপতি মইনুল হক,উপজেলা জাতীয় পার্টির সদস্য হারুন অর রশীদ হারুন, বড়ভিটা ইউনিয়ন শাখা জাতীয় পার্টির আহবায়ক আজিজার রহমান মাস্টার,শিমুল বাড়ী ইউনিয়নের আহবায়ক জামাল জামাল উদ্দিন, নাওডাঙ্গা ইউনিয়নের আহবায়ক আলহাজ্ব আব্দুল গফুর ও সদস্য সচিব শফিকুল ইসলাম শফু, কাশিপুর ইউনিয়নের সদস্য সচিব মোস্তাক আহমেদ, উপজেলা জাতীয় পার্টি যুব সংহতির তরুণ নেতা এনামুল হক বসুনিয়া,নাওডাঙ্গা ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম সাবু প্রমুখ।