শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৮
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

ঝালকাঠিতে কম্বল দেয়ার কথা বলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠিতে কম্বল দেয়ার কথা বলে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার রাতেই অভিযান চালিয়ে রাতেই বখাটে যুবক সিরাজুল ইসলাম সিরাজকে (২৮) গ্রেপ্তার করে।

মামলায় করা অভিযোগের বরাদ দিয়ে ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, শীত নিবারণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে কম্বল এনে দেয়ার কথা বলে এলাকার এক প্রতিবন্ধী কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে প্রতিবেশী সিরাজ। পরে মেয়েটিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে সে।

এ সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে সিরাজ পালিয়ে যায়। মেয়েটিকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই মেয়েটির মা বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে শেখেরহাট এলাকা থেকে সিরাজকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়।