রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২৩
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

বরিশালে পুলিশ অফিসারের বিচারের দাবীতে আইনজীবীদের মানববন্ধন

শামীম আহমেদ  বরিশালে শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করিম রেজাকে পুলিশ হেফাজতে হত্যার প্রতিবাদে দোষি পুলিশ অফিসারের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৪ই) জানুয়ারী সকাল সাড়ে ১১টায় বরিশাল বার শিক্ষানবীশ আইনজীবী বৃন্দের আয়োজনে নগরীর ফজলুল হক এ্যাভিনিয় সড়কে একর্মসূচি পালন করা হয়।

শিক্ষানবীশ আইনজীবী পারভেজ বীনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বরিশাল আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এ্যাড,মহসিন মন্টু,এ্যাড,আবুল কালাম আজাদ, এ্যাড,মিলন ভূইয়া,এ্যাড, সাকলাইন মোস্তাক,এ্যাড,হুমাউন কবির মাসুদ।

রেজাউল করিম হত্যার সুষ্ট তদন্ত করার মাধ্যমে অভিযুক্ত (ডিবি) পুলিশ অফিসারের বিচারের প্রত্যশা কামনা করে মানববন্ধন কর্মসূচিতে একাত্ব প্রকাশ করে বিভিন্ন বরিশাল আনইজীবী সমিতির সদস্যরা অংশ গ্রহন করে।

মানববন্ধনে আইনজীবী সদস্যরা অভিযোগ করে বলেন রেজাউলকে বাসার সামনের একটি চায়ের দোকানের সামনে থেকে ধরে নিয়ে পরবর্তীতে নির্মমভাবে টর্চার দুইটি মিথ্যা মামলার নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে।

আমরা আইনজীবীরা শিক্ষানবীশ রেজার হত্যার সুষ্ট তদন্ত না পেলে কঠোর আন্দোলন করতে বাধ্য হব। আসা করি পুলিশ প্রশাসনের উর্ধ্বতোন কর্মকর্তারা সুষ্ট ও সঠিক তদন্ত হত্যার রহস্য প্রকাশ করবে।