সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:২৩
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

গৌরনদীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক  বরিশালের গৌরনদীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, কেক কাটা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর সভাপতি মনির হোসেন মিয়াসহ অন্যান্যরা।

এরপূর্বে খন্ড খন্ড মিছিল নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেলে সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।