বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে প্রতিবন্ধীকে ধর্ষনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

শামীম আহমেদ  বরিশাল জেলার মুলাদী উপজেলার রামারপুল গ্রামে প্রতিবন্ধীকে ধর্ষনের দায়ে একই গ্রামের মোরসালিনকে যাবজ্জীবন কারাদন্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের দন্ডাদেশ দেয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আসামী মোরসালিন একই গ্রামের মালেক হাওলাদারের ছেলে। নির্যাতিতা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী।

ট্রাইবুনালের বেঞ্চ সহকারি আজিবুর রহমান জানান, ২০১৬ সালের ২৫ এপ্রিল নির্যাতিতার মা তাকে বাড়িতে রেখে অন্যত্র বেড়াতে যায়। এ সুযোগে ২৬ এপ্রিল রান্নাঘরে জোরপূর্বক প্রতিবন্ধীকে ধর্ষন করে মোরসালিন। ডাক-চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসার পূর্বে সে পালিয়ে যায়।

এ ঘটনায় ২৭ এপ্রিল নির্যাতিতার মা বাদী হয়ে একমাত্র মোরসালিনকে আসামী করে মামলা দায়ের করেন। একই বছরের ১০ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার এসআই শহিদুল ইসলাম আসামী মোরসালিনকে অভিযুক্ত করে চার্জশীট দেন। ৭ জনের সাক্ষ্য গ্রহন শেষে আদালতের বিচারক আসামীকে ওই দন্ড দেন।