শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৪০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কন্যাসন্তান জন্ম নিলেই বাড়িতে পৌঁছে যাবে পুলিশের উপহার

ডেক্সরিপোর্ট  কন্যাসন্তান হলেই উপহারসামগ্রী দেয়ার ঘোষণা দিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। ফোন করলেই সঙ্গে সঙ্গে পুলিশ বাড়িতে পৌঁছে দেবে উপহার। জেলা পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে চুয়াডাঙ্গার সব মহলের মানুষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশের ফেসবুক পেজে পুলিশের দেয়া পোস্ট ভাইরাল হয়ে পড়েছে। কন্যাসন্তানের প্রতি বিশেষ যত্নবান হওয়ার জন্যই এ স্ট্যাটাসের উদ্দেশ্য।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেসবুক পেজে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা পুলিশ একটি স্ট্যাটাস দেয়। সেখানে লেখা হয়েছে- ‘কন্যাসন্তান বোঝা নয়, আশীর্বাদ। কন্যাসন্তান আল্লাহর শ্রেষ্ঠ পুরস্কার। কন্যাসন্তান মা-বাবার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়ায় আগমন করে। কন্যাসন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে।’

পুলিশকে কন্যাসন্তান জন্মানোর খবর জানানোর জন্য পুলিশ কন্ট্রোল রুমের একটি মোবাইলফোন নম্বরও (০১৩২০-১৪৯০৯৮) দেয়া হয়েছে। ফেসবুকে দেয়া জেলা পুলিশের এ পোস্টটি এক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ‘কন্যাসন্তান হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে নবজাতকের পোশাকসহ উপহারসামগ্রী পাঠানো হবে।