বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

তাহিরপুরে উদ্বোধনের পর মাটিতে ধসে পড়লো ১৮ লক্ষ টাকার নির্মাণকৃত পানি ট্যাঙ্ক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নে কৃষকদের সুবিদার্থে (বিএডিসি)’র নির্মাণাধীন (বোর) ধান খেতে পানি সেচ দেয়ার জন্য একটি ট্যাঙ্ক তৈরী করা হয়েছে উপজেলার আঙ্গারুলী হাওরে। নির্মাণকৃত পানির ট্যাঙ্কটি উদ্বোধন কারার কয়েক মিনিট পরেই ধসে পড়েছে বলে এ খবর পাওয়াগেছে।

এমন ঘটনার সংবাদ পেয়ে আঙ্গারুলী হাওরের কৃষক সহ ওই এলাকার স্থানীয় জন প্রতিনিধিগন এসে বিড় জমান আঙ্গরুরী হাওরে।’

জানাগেছে-উপজেলার আঙ্গারুলী হাওরে বোর ধানের জমিতে পানি সেচ দেয়ার জন্য বাংলাদেশ এগ্রিকালচার-ডেভেলপমেন্ট-কর্পোরেশন (বিএডিসি)’র আওতাধীনে ১৮ লক্ষ টাকা ব্যায় করে একটি পানি ট্যাঙ্ক নির্মাণ করা হয়।এটি নির্মাণাধীন কাজে দায়িত্বে ছিলেন,সুনামগঞ্জের ঠিকাদার প্রতিষ্ঠান”আকিল” এন্টারপ্রাইজ। উপজেলার রক্তি নদী তীর সংলগ্ন পাড়ে ওই ট্যাঙ্কটি স্থাপন করা হয়েছিলো।

মঙ্গলবার (৫ জানুয়ারী) উদ্বোধন করার কয়েক মিনিটের মধ্যে ট্যাঙ্কটি মাটিতে ধসে পড়ে যায়।’

স্থানীয় কৃষকরা এঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন,ট্যাঙ্ক নির্মাণ কাজে নি¤œ-মানের বালু-পাথর ব্যবহার কারা হয়েছে,এমনকি যে পরিমান রড দেয়ার কথা ছিলো সেই পরিমান রড দেয়া হয়নি।আমরা এই দূনীতির প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট ঠিকাদারের কঠোর শাস্তি দাবি করছি।’

সুনামগঞ্জ (বিএডিসি)’র সহকারী প্রকৌশলী হোসাইন মাহমুদ খালিদুজ্জামান বলেন-বোর ধান খেতে পানি সেচ দেয়ার জন্য ১৮ লক্ষ টাকা ব্যয় করে একটি ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছিল কৃষকদের সুবিদার জন্য।মঙ্গলবার উদ্বোধনের কয়েক মিনিট পড়েই ট্যাঙ্কটি মাটিতে ধসে পড়ে যায়।