বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে বিদেশী কুল চাষে সফলতা

শামীম আহমেদ  দেশের দূরবর্তী জেলা থেকে কাশ্মীরি কুল গাছের চারা সংগ্রহ করে রোপণের পর কুল চাষে সফলতা পেয়েছেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের এক উদ্যোমী কৃষক।

মাহিলাড়া গ্রামের কৃষক নাজমুল সরদার জানান, ছোটকাল থেকেই কৃষিকাজের প্রতি তার একটা বেশি আগ্রহ রয়েছে। সে অনুযায়ী পানের বরজ, বোরো ধান ও মাছ চাষ করে আসছিলেন। গত সাত মাস পূর্বে নিজের মধ্যে কুল চাষের আকাংঙ্খা জেগে উঠে। এরইমধ্যে বগুরা জেলা থেকে পাঁচ‘শ কাশ্মীরি কুল চারা সংগ্রহ করে বিলের মধ্যে মাছের ঘেরের দুই পাশে রোপণ করা হয়। সঠিক পরিচর্যা করায় চারা রোপণের সাত মাসের মধ্যেই প্রত্যেকটি কুল গাছ এখন কুলে কুলে পরিপূর্ন। তিনি আরও জানান, চারা রোপণ থেকে শুরু করে এযাবত তার লক্ষাধিক টাকা খরচ হয়েছে। তবে প্রথম বছরেই গাছে যে পরিমাণ ফলন হয়েছে এবং কলমের চারার বিক্রির যে চাহিদা তৈরি হয়েছে তাতে খরচ বাদ দিয়ে এবছরই কয়েক লাখ টাকা লাভবান হতে পারবেন বলে আশা প্রকাশ করেরন। এছাড়াও কয়েকদিনের মধ্যেই কুল বাজারজাত করা যাবে বলেও তিনি উল্লেখ করেন।

এবিষয়ে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, নাজমুল সরদার মাহিলাড়া ইউনিয়নের তালিকাভুক্ত একজন আদর্শ কৃষক। শুধু চাকরীর পিছনে না ছুটে কৃষি কাজ করেও যে লাভবান হওয়া যায় তার জলন্ত উদাহরণ কৃষক নাজমুল।

গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রহমান জানান, কৃষি কর্মকর্তারা সব সময় কৃষকদের সার্বিক সহযোগিতা দেয়ার জন্য মাঠে কাজ করে যাচ্ছেন। ফলে কৃষি কাজ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি অফিসের সঠিক পরামর্শ নিয়ে কৃষক নাজমুল সরদার কুল চাষ করায় এখন স্বাবলম্বী হওয়া পথে।